✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরান কাউকে ভয় করে না: প্রেসিডেন্ট রাইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১৮, | ১২:৪২:৪৭ |

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, ইরান কাউকে ভয় করে চলে না।

মার্কিন সরকারের হুমকিতে তার দেশ কখনো মাথানত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। খবর সিনহুয়ার।

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট।

ইব্রাহিম রাইসি বলেন, আমেরিএ ছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিকসে ইরানের প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি।

ইরান ও চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তিসই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান ও চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে।

ইরান ও চীনের মধ্যে বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেইজিং ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান।কায় যত হঙ্কারই দিক না কেন, ইরান কখনো তার চাপের মুখে মাথানত করবে না। সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখবে।

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসির পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..