✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এক কাতলের দাম ২০ হাজার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:০৮:৫১ |

ফরিদপুরের চরভদ্রাসনে ২০ কেজি ওজনের পদ্মা নদীর একটি কাতল মাছ বিশ হাজার টাকায় বিক্রি করেছে এক মাছ ব্যবসায়ী। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার সদর মাছ বাজারে সামচু ব্যাপারীর (৫৭) মাছের ডালায় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী সামচু ব্যাপারী জানায়, মঙ্গলবার ভোরে পদ্মার মৈনট ঘাটে ফকির মৃধার মাছের আড়ত থেকে পনেরো হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে আনেন। সকালে চরভদ্রাসন সদর বাজারে মাছটি এনে পঁচিশ হাজার টাকা দাম হাকান তিনি। পরে কয়েকজন ক্রেতার নিকট ভাগা করে বিশ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন এই ব্যবসায়ী।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে মৎস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমান সময়ে অনেক মাছের পেটে ডিম রয়েছে তাই মৎস্যজীবিরা নিষিদ্ধ জাল ব্যাবহার না করে সতর্কতার সাথে মাছ শিকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে মলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা।

-ফরিদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..