✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মারামারি করে পা মচকালো শাকিব খানের!

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০২-১৪, | ১২:০৪:২৯ |

শুটিং সেটে পা মচকে গেছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের। একশন দৃশ্য ধারণের এক পর্যায়ে তার ডান পা মচকে যায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ‘আগুন’ সিনেমার মারপিটের দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে।

শাকিব খান প্রাথমিক চিকিৎসা শেষে এখন নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত রয়েছে। আগামী কয়েকদিন কোনো কাজ না করে বিশ্রামে থাকতে হতে পারে ঢাকাই কিং খানকে।

জানা গেছে, হাসপাতাল থেকে এক্সরে করানোর পর চিকিৎসকরা কিছু ওষুধ দিয়েছেন। ফের তাকে হাসপাতালে যেতে হতে পারে।

আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘আগুন’ সিনেমা। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..