সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রথমবার ভারতকে হারানোর আনন্দে মাতলো সাবিনারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১৩, | ১১:১৫:৪৯ |

অবশেষে ১১ বারের চেষ্টায় ভারতকে হারাতে পারলো বাংলাদেশ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে লাল-সবুজের মেয়েরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুনের থ্রুতে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। ১০ মিনিট বাদেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাবিনার হ্যাটট্রিকে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..