সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিম্ন আয়ের মানুষকে নগদ অর্থ দেবে জাপান সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৮, | ১০:৩৯:৫৪ |

জাপান সরকার জ্বালানি এবং খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়া মোকাবিলায় সাহায্য করতে নিম্ন আয়ের প্রতিটি পরিবারকে ৫০ হাজার ইয়েন বা প্রায় সাড়ে তিনশো ডলার নগদ অর্থ প্রদানের বিষয়টি বিবেচনা করছে।

এই পদক্ষেপ মূলতঃ ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে সৃষ্ট মূল্য বৃদ্ধির ফলে সংগ্রাম করে যাওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারগুলোকে ক্রমাগত সাহায্য করতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার পরিকল্পনারই অংশ।

এনএইচকে ওয়ার্ল্ড এ খবর নিশ্চিত করে জানিয়েছেঃ আবাসিক কর থেকে যেসব পরিবারকে অব্যাহতি দেয়া হয়ে থাকে তাদেরকেই এই অর্থ প্রদানের পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থ বছরের বাজেটের সংরক্ষিত তহবিল ব্যবহার করে এই কর্মসূচিতে অর্থ জোগান দিতে চায় জাপান সরকার, যার পরিমাণ হবে সম্ভবত ৬০০ কোটি ডলারেরও বেশি।

উল্লেখ্য, অর্থ প্রদানের বিষয়টি বাস্তবায়নে ক্ষমতাসীন দলগুলোর সাথে চূড়ান্ত ব্যবস্থা সরকার ঠিক করে নিচ্ছে। দ্রুত হলে আগামী শুক্রবার সরকারের একটি টাস্ক ফোর্সের বৈঠকে এটি অনুমোদিত হবে বলে কর্মকর্তারা আশা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..