✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফ্র্যাঞ্চাইজি হকিতে সাকিবের দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৫, | ১০:২৭:১৪ |

ক্রিকেটের তারকা হকির দুয়ারে। শুনতে অবাক লাগলেও এমন কিছুই হতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে৷

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে একটি দলের মালিকানা কিনেছেন। তার অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান মোনাক মার্ট হকির নতুন টুর্নামেন্টে দল কিনেছে।

ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা। সাকিবের মোনাক মার্ট বাদে দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক।

হকিতে নিজের আগ্রহ নিয়ে সাকিব বলেছেন, ‘হকির যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে, আমার কাছে মনে হয় তা যে কোনও স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি। প্রথমত আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়, আমার বড় ভাইরা হকির খেলোয়াড়। আমরা হকির খেলা দেখতে চলে যেতাম হকির মাঠে। তাই হকির প্রতি আগ্রহ অনেক আগে থেকেই ছিল। শুধু হকি নয়, যে কোনও স্পোর্টসের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা স্পোর্টস এমন একটা জায়গা, যেখানে থাকতে পারলে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..