সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শেষ হলো বিশ্ব ইজতেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-২২, | ০৯:৫৩:২৭ |

‘হে আল্লাহ আমাদের তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমাদের ওপর রহম কর। আমাদের পরিপূর্ণ ঈমান দাও। আমাদেরর মাফ করে দাও। সবার নাজাতের ব্যবস্থা করে দেও।’

অশ্রুসিক্ত নয়নে এমন আকুতি জানিয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো তাবলিগ জামাত দাবতীয় পর্ব।

মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করা করা হয়।

রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু করে মোনাজাত শেষ হয় ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে এসেছিলেন। দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিন দিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি-খুশি করতে আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আছর পাকিস্তানি ভাই হারুন কুরেশির আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে গত রবিবার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..