সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০১-১১, | ০৯:১০:২৪ |

হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। বুধবার ওমানের মাসকটে সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পা দেয় মামুনুর রশিদের দল। একটি করে গোল করেছেন রাহিদ হাসান জীবন, মোহাম্মদ হোসাইন ও রকিবুল হোসেন।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই আধিপত্য দেখিয়ে জয় পায় বাংলাদেশ। হংকংকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ এবং গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে। ম্যাচের প্রথম তিন কোয়ার্টারে থাইল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি যুবারা। অবশেষে চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান জীবন। ৪৭তম মিনিটে তার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আরো দুটি গোল করে থাইল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ৫৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে রকিবুল এবং দুই মিনিট বাদে মোহাম্মদ হোসাইনের ফিল্ড গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..