✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৩, | ১২:৫৮:৩৬ |

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও ২৭-২৮ মার্চ শুক্র-শনিবার এবং ৩ ও ৪ এপ্রিল শুক্র-শনিবার যোগ হবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।

প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ জরুরি এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..