সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার মামলা ঘিরে জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১০, | ০৮:০২:১৮ |

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন এ মাসের ১৩ তারিখ নির্ধারণ করা হবে। এদিকে মামলা ঘিরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট কম্পাউন্ড ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রীম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ও হাইকোর্ট-আপিল বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করে থাকেন। এখানেই দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাসহ কয়েক লক্ষ নথি সংরক্ষিত রয়েছে।

সম্প্রতি দেখা যাচ্ছে, সুপ্রীম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রীম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় সুপ্রীম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সুপ্রীম কোর্ট ও বিশেষ কোর্ট নিরাপত্তা বিভাগ, শাহবাগ থানার ওসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...