✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৫৫০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২২, | ০৫:৫৭:০৬ |

নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক পুলিশ কনস্টেবলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দু’দফায় ২ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার কনস্টেবল মো. শহীদুল ইসলাম (২৬) জেলার সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি কক্সবাজার জেলা পুলিশের অধিনে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পে কনেস্টবল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা বিক্রির সময় ৪০০ পিস ইয়াবাসহ তাকে পৌরসভার জামতলা এলাকা থেকে আটক করে। পরবর্তীতে তার দেখানো মতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে রাত ৯টা ১০মিনিটে আরো ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের কনস্টেবল বলে স্বীকার করে।

তিনি আরো জানান, আটক আসামিকে বিকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..