✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তালেবানের ওপর হামলায় নিহত বেড়ে ৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৫:০৬:৫৬ |

আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ শহরের রাজধানী নানগরহারে পৃথক তিনটি বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জন। এই ঘটনায় আহত হয়েছে ৩০ জনের বেশি। শনিবার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে এই ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের ওপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, তিনটি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও আইএস (আফগানিস্তান শাখা) এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালেবানের এক কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।

নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদ। প্রদেশটি আইএস আফগানিস্তান শাখা জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

গত মাসে কাবুল থেকে সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে বিমানবন্দরের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হয়। এর দায় স্বীকার করে আইএস খোরাসান শাখা। মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ঘটনা ছাড়া দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

You might also like

Comments are closed.

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..