✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় আক্রান্ত মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৬, | ০৪:১৪:৪২ |

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অন্যতম অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

যে কারণে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলতে পারছেন না মিরাজ। চার দিনের এই ম্যাচে খেলতে পারছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে।

এ দুই তারকার অনুপস্থিতির বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘মুমিনুল-মিরাজের বদলে আপাতত দলে কাউকে যোগ করা হয়নি। এইচপি দলের বাড়তি ক্রিকেটারদের নিয়ে সমন্বয় করে এই ম্যাচ খেলা হবে।’

এর আগে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ‘এ’ দলের হয়ে একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন মুশফিকুর রহিম। তার সঙ্গে এ-দলে আরও কয়েকজনকে যুক্ত করা হবে।

‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। একদিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..