✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনার কারণে ভাড়া মওকুফ করলেন ঢাকার এক বাড়ির মালিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২২, | ১১:৩৩:৪৯ |

“করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম।

আমি বলব, বাংলাদেশের সব বাড়িওয়ালার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে করোনা মোকাবিলায় সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন রাজধানীর জুরাইনের এক ভবন মালিক শেখ শিউলি হাবিব। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে নিজের ভাড়াটিয়াদের পাশে এগিয়ে এসেছেন শিউলি। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে তিনি ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন বলে জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..