✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২৪, | ১২:১৫:২৯ |

ইউক্রেনকে সহায়তা প্রদান অব্যাহত রাখার পাশাপাশি সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের ছয় মাস পূর্ণ হওয়ার প্রাক্বালে (মঙ্গলবার) জাপানের মন্ত্রীসভার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে কিশিদা এমন নির্দেশনা দেন।

এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানায়ঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় থাকা প্রধানমন্ত্রী
কিশিদা ফুমিও উক্ত বৈঠকে অনলাইনে অংশগ্রহণ করেন। খুব শীঘ্রই যুদ্ধের কোনো সমাপ্তি পরিলক্ষিত না হওয়ায়, বৈঠকে অংশগ্রহণকারীরা এই লড়াইয়ের সর্বশেষ সংবাদের পাশাপাশি কূটনীতি এবং এই আক্রমণের দ্বারা প্রভাবিত বৈশ্বিক পণ্য এবং ভোক্তা মূল্যের প্রবণতা সম্পর্কে আলোচনা করেন।

এসবের পাশাপাশি এখনও পর্যন্ত ইউক্রেনে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিশিদা মন্ত্রীদের নির্দেশনা দেন। এছাড়া, জাপানের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার দৃশ্যপট সামাল দিতে সক্ষম, এরকম একটি প্রতিরক্ষা অবস্থান তৈরি করার নির্দেশনাও দেন তিনি।

বৈঠকের পর, অর্থমন্ত্রী সুযুকি শুনইচি সাংবাদিকদের বলেন, জি-৭ ঘনিষ্ঠভাবে প্রচেষ্টা সমন্বয় করার মধ্য দিয়ে রাশিয়ার উপর বিস্তৃত আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যা দেশটির অর্থনীতির উপর আঘাত হেনেছে। তবে, আক্রমণ শেষ করার জন্য এগুলো যথেষ্ট নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..