✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সুন্দরবনে কচ্ছপের ডিম ফুটে জন্মালো ৬৫ বাচ্চা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:৪৭:১৮ |

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। সোমবার (৫ মে) সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন ও পালন কেন্দ্রর সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গত ১৫ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে রাখা সেই বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ডিম থেকে সোমবার সকালে ৬৫টি বাচ্চা ফুটে বের হয়। এসব বাচ্চাদের প্যানে রেখে লালন-পালনের পর ছাড়া হবে বড় পুকুরে।

২০১৪ সাল থেকে করমজলে মহাবিপন্ন প্রায় এ বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। শুরুতেই ৮টি কচ্ছপ দিয়ে প্রজনন কার্যক্রম শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করমজলে ৫২১টি ডিম দিয়ে এ কচ্ছপ। তা থেকে বাচ্চা ফুটে বের হয় ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। আর বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..