✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২১, | ১১:১৭:৫৬ |

উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। করোনাভাইরাসের মহামারীর মধ্যেই শনিবারের এই পরীক্ষা ঠিক হয়নি বলে মন্তব্য করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া।

উত্তর পিয়ংগান প্রদেশের সনচন থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগরে এই সন্দেহভাজন পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের (জেসিএস) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

কোরীয় উপদ্বীপের উত্তরপশ্চিম কোণের কাছেই পিয়ংইয়ংয়ের চেয়ে উঁচুতে সনচন অবস্থিত। জেসিএস বলেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস যখন মারাত্মক সংকট হয়ে এসেছে, তখন এ ধরনের সামরিক পদক্ষেপ একেবারেই ঠিক হয়নি।

পিয়ংইয়ংয়ে সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলির অধিবেশন ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে।

এই অধিবেশনে দেশটির সাতশ কর্মকর্তা অংশ নেবেন। মূলত ভাইরাসের মহামারীর মধ্যে নিজেদের শক্তি দেখাতেই উত্তর কোরিয়া এমন আয়োজন করেছে বলে বিশ্লেষকদের মত।

উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী সংস্থা এনকে নিউজের রাচেল মিনইয়াং বলেন, যদি এসব কার্যক্রম অব্যাহত থাকে, তবে তার অর্থ হচ্ছে, এই মহামারীর মধ্যেই তারা নিজেদের আত্মবিশ্বাসের কথাই প্রকাশ করতে চাচ্ছে।

উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। যদিও গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের দাবি করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..