✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

১৫ আগস্ট গাড়ি চলাচল: ডিএমপির নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৪, | ১০:৫৯:০৮ |

আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হবে। ওইদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সর্বস্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ওইদিন ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা থেকে পরিবহনযোগে এবং হেঁটে অসংখ্য মানুষের আগমন ঘটবে ধানমন্ডিতে। এ উপলক্ষে ধানমন্ডি ৩২-এর চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর এলাকায় গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গমনাগমনে নিচের পথ অনুসরণ করতে হবে।

১। মিরপুর গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার- আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে;

২। নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর (সাত মসজিদ রোড) হয়ে গন্তব্যে পৌঁছাবে;৩। রেইনবো এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে;

৪। আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ: মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিং মল ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

ধানমন্ডি ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সব গাড়ি পার্কিং করা হবে।

ধানমন্ডি ৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি পার্কিং করা হবে।

আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি পার্কিং করা থাকবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..