✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:২৪:৪৮ |

পুরান ঢাকার তাঁতীবাজার ও নারায়ণগঞ্জে নকশাবহির্ভূত ও অননুমোদিত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে একাধিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া জেল ও জরিমানা করা হয়েছে।

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার (৪ মে) পুরান ঢাকার তাঁতীবাজারে অভিযান চালায় রাজউক। অভিযানে নকশাবহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। এসময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ থাকার কারণে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছি।’

একইদিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশাবহির্ভূত অংশ। এসময় একটি পাঁচতলা ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, ‘নকশা দেখে যতটুকু অনিয়ম পেয়েছি, ততটুকু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি মিটার জব্দ করেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..