✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ১০:১৭:০৬ |

পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী। মোট ৫৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা।

রোববার (৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (৩ মে) রাত ২টা ৫৯ মিনিট নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৩৯ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদি এয়ারলাইন্সের ১৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (২ মে) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদুজ্জামান (৫৭) স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। হজ সংশ্লিষ্ট হেল্প ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন আরেক হজযাত্রী খলিলুর রহমান (৭০)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..