সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নতুন বছরে কিয়েভে ভয়াবহ হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-০১, | ০৯:৩১:১৩ |

ইউক্রেনের রাজধানী কিয়েভে নববর্ষের প্রথম প্রহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

শনিবার মধ্যরাতে নববর্ষের প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে। খবর রয়টার্সের।

অনেকে নববর্ষের আতশবাজির শব্দ মনে করে ঘরের বেলকনিতে এসে ‘গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস’ বলে চিৎকার করতে থাকে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, মিসাইল হামলায় একটি গাড়ি উড়ে গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

কিয়েভে মোতায়েন করা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা ২৩টি রুশ হামলা প্রতিহত করেছে।

বিশ্ববাসীকে যাতে নতুন বছরে ইউক্রেনের জয়ের সুখবর দিতে পারেন, এ কামনা করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের শুভেচ্ছা জানানোর কয়েক মিনিট পর থেকেই হামলা শুরু হয়।

১১ মাস ধরে চলা রুশ হামলা বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। কিয়েভ ছাড়াও খেরসন ও ঝিতোমির অঞ্চলেও শনিবার রাত থেকে হামলা চালাচ্ছে রাশিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..