✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যমুনা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১০, | ০৬:৩৭:২৭ |

সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ আরো একশিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী শরীফ মোড় এলাকায় যমুনা নদীথেকে ওই শিশুর ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াসিন (৬) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে। এদিয়ে মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগমের (৫০)  মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। এখনো  জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০)  এবং আব্দুস সাত্তার (৬০) নামে চারজন নিখোজ রয়েছেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,  এনায়তেপুর মাজার  দরবার শরীফের ২০২২ সালের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহকৃত  বাঁশ নৌকায় করে নদী পথে নিয়ে দরবারে আসছিলেন ভক্তরা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এনায়তপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসলে প্রবল স্রোতে নৌকা কাত হয়ে যায় এবং নৌকা থেকে বেশ কয়েকজন জাকের (ভক্ত) নদীতে পড়ে যায়।  অন্যান্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন  সাতজন।

পরে এলাকার লোকজন গতকাল বৃহস্পতিবার সন্ধার দিকে তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে।  এরপর আজ শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী শরীফ মোড় এলাকায় নদীর তীরে শিশু ইয়াসিনের মরদেহ ভেসে উঠলে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় মরদেহ উদ্ধার করে। অন্যান্য নিঁখোজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..