✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিলেট বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:২২:০০ |

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ মৌলভীবাজারে। এই জেলায় ৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২০ জন। মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৫৩ শতাংশ। অথচ সিলেটের তিন জেলাতেই সংক্রমণের হার সাত শতাংশের নিচে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫০টি নমুনা পরীক্ষার পর ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটের ৪২ জন, সুনামগঞ্জের চারজন, হবিগঞ্জের পাঁচজন এবং মৌলভীবাজার জেলার ২০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের ১১৭ জন। এছাড়া, বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিলেটে বিভিন্ন হাসপাতালে ২৭৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে পাঁচজন এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৫ জন।

বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৭৫৭ জন। মোট মারা গেছেন ১১২১ জন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..