✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৪:৫০:৫৭ |

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে তানজেরাং কারাগারে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারাগারের বেশিরভাগ বন্দি ঘুমিয়ে ছিলেন।

সেখানকার ব্লক সি-তে ১২২ জন বন্দী অবস্থান করছিল। কারাগারের যে ব্লকটিতে আগুন লেগেছে সেখানে ৪০ জনের বেশি ধারণক্ষমতা। সেখানে মাদক সংক্রান্ত বিষয়ে জড়িতদের রাখা হয়। ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দি সেখানে থাকে।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা এপ্রিয়েন্তি বলেন, রাত ১টা থেকে ২টার দিকে আগুন লাগে এবং পরে তা নেভানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সরকারি এক হিসাবে দেখা যায়, ওই কারাগারে মাত্র ৬০০ জনের ধারণক্ষমতা থাকলেও, বর্তমানে সেখানে দুই হাজারেরও বেশি বন্দি রয়েছে।
সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..