✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রোমানিয়াতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূূত দাউদ আলী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৯, | ১৮:০৯:৪৭ |

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সেগুনবাগিচার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রদূত মনোনীত হওয়া মিস্টার আলী একজন পেশাদার কূটনীতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি তার বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে বাংলাদেশ মিশন টোকিও, প্রিটোরিয়া এবং লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সদর দপ্তরে তিনি বিভিন্ন পদে সফলতার সঙ্গে কাজ করেছেন। দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথম্যাটিকস-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দু’সন্তানের জনক।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..