✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশে নতুন আরও একজন করোনা রোগী শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৮, | ১৮:০৩:৫৩ |

দেশে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আখতারুজ্জামান বলেন, গাজীপুরে বিদেশফেরত ৪৮ ব্যক্তির মধ্যে আট ব্যক্তির শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। পরে সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে দুই দফায় তাদের ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা আট ব্যক্তির বেশিরভাগই সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..