✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৫ জনকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৮, | ১১:৫৭:৩৪ |



বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার এই পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক তুলে দেন।

পদকপ্রাপ্তরা হলেন— রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক (সিলেট), অর্থনীতিতে সংসদ সদস্য সেলিমা আহমাদ (কুমিল্লা), শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরীন আহমাদ, সমাজসেবায় আছিয়া আলম (কিশোরগঞ্জ) এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (মুক্তিযুদ্ধের কমান্ডার)।

পদক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর মা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতার হত্যাকারীদের হাতে তিনি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে শাহাদাত বরণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..