সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:১৭:১০ |

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ রবিবার ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশের বাইরে চলে গেছেন ডগ ব্রেসওয়েল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স। তাদের বদলে এসেছেন করোনামুক্ত ব্যাটসম্যান ফিন অ্যালেন, জ্যাকব ডাফি এবং সিরিজে প্রথমবার খেলছেন স্কট কুগেলাইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। একইসঙ্গে আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে দল সিরিজ জিতলে অধিনায়কের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে?

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..