✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে যুক্ত ৮ জন গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৫, | ১১:০৩:০৩ |

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বুধবার দেশটিতে বাংলাদেশি ও নেপালি শ্রমিক নিয়োগের জন্য সরকারকে সেবা প্রদানকারী আইটি কোম্পানি ‘বেস্টিনেট’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সহ মোট ৮ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। বিদেশি শ্রমিকদের জন্য কোটা অর্জনে নিয়োগকর্তা বা এজেন্টদের সহযোগিতা করতে ঘুষ গ্রহণের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার ইংরেজি সংবাদপত্র দ্য স্টার বৃহস্পতিবার সূত্রের বরাতে আরো জানিয়েছেঃ রিক্রুটিং এজেন্টদের মূল হোতা হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার দাতো মোহাম্মদ আমিনকেও গ্রেপ্তার কবেস্টিনেট ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) নামে পরিচিত একটি ব্যবস্থাপনা দেখভাল করে থাকে। এই সিস্টেমটি ২০১৬-১৮ সাল পর্যন্ত বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্যও ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই কাজে প্রতি শ্রমিকের কাছ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত গ্রহণের অভিযোগে মালয়েশিয়া সরকার এই নিয়োগ স্থগিত করে।

সে সময় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকার ১০টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেটকে অনুমতি দেয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য দুই দেশের সরকার কাজ করলেও এই কাজে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রস্তাবিত ২৫টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেশনের অভিযোগ আছে।রেছে এমএসিসি। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, তারা প্রতি শ্রমিকের জন্য বাংলাদেশি টাকায় ১৭ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। উল্লেখ্য, গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মোট ৩ লাখ ৪৫,৮৬১টি আবেদন প্রক্রিয়া করেছে বেস্টিনেট।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..