✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশ ভ্রমণে আগেই ভিসা নিতে হবে: সৌদি দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৫, | ১১:০১:৪৯ |

ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস জোর দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে ভ্রমণকারী সৌদি নাগরিকদের এই দেশে আসার আগেই ভিসা নিতে হবে। দূতাবাস বলছে, বাংলাদেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ এটা স্পষ্ট করেছে যে সৌদি ভ্রমণকারীদের এদেশে অবতরণের সময় অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না।

বৃহস্পতিবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট এর এক প্রতিবেদনে বলা হয়- সৌদি দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের আগে ভিসা পাওয়ার গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছে যাতে তারা ‘যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বাধ্য হওয়া’র বিষয়টি এড়াতে পারেন।

প্রতিবেদনে বলা হয়ঃ বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সৌদি নাগরিকদের অবশ্যই দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা জেদ্দায় অবস্থিত কনস্যুলেট জেনারেল থেকে ভিসা নিতে হবে। দূতাবাস এটাও উল্লেখ করেছে যে, সৌদি নাগরিকরা বাংলাদেশের বিমানবন্দরে এন্ট্রি ভিসা পাবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..