✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিমানবাহিনীতে চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০২, | ১০:৪২:২৩ |

বাংলাদেশ বিমানবাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা (বিবাহিত/অবিবাহিত) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

পদের নাম
মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)

পদসংখ্যা
৩০টি

যোগ্যতা ও অভিজ্ঞতা
কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএর বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। তবে ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।বয়স

প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন
সর্বসাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আবেদন ফি
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’–এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

চাকরির নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা নেওয়া হবে না।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..