✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩১, | ০৬:৩৮:৪১ |

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। দেশে ফিরে গেল মার্কিন সেনারা। আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের সমাপ্তি ঘটলো। গত ১৭ দিনে আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেছেন, মার্কিন বাহিনী এক লাখ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও যুক্তরাষ্ট্রের আফগান সহকারীদের উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সংখ্যা সবচেয়ে বেশি। মার্কিন বাহিনী অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে ৩১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র৷

সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..