✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিদ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১১-২৬, | ১১:২২:০৫ |


রিটকারী আইনজীবী ফরহাদ জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা সংবিধানের ১৭ (ক) ও (খ), ১৮ (১) ও (২) এবং ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট আবেদনটি করা হয়েছে। আবেদনে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জনস্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

সরকারি, বেসরকারি বিশ^বিদ্যালয়, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) ও কাউন্সিলর (পরামর্শক) নিয়োগের নির্দেশনা চেয়ে গত রবিবার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।


বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।


আর রিট আবেদনে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির ক্রমাগত ব্যাপ্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকাসক্তি, যৌন হয়রানি ও আত্মহত্যা চেষ্টা, হত্যাসহ নানারকম অপরাধ ঘটছে। নৈতিক অবক্ষয়, বেপরোয়া জীবনযাপন, পড়াশোনায় অমনোযোগিতা, অস্থিরতা ও বিশৃঙ্খল জীবনযাপনের ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে এ বিষয়গুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ কারণে ভবিষ্যৎ প্রজন্ম একটি অনিশ্চিত পরিণতির দিকে যাচ্ছে। কয়েকবছর ধরে নানারকম অপ্রীতিকর ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে মারাত্বক আকারে ছড়িয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর (পরামর্শক) ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ হওয়া প্রয়োজন। তাই শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নিস্ক্রিয়তা সংবিধানের ১৭(ক ও খ), ১৮(১ ও ২) ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..