✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বরফের চাদরে ঢাকা সাহারা মরুভূমি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-১৯, | ১৮:৫৩:২০ |

আফ্রিকার সাহারা মরুভূমি ঢেকে গেছে বরফের চাদরে। যেভাবে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে বলে ডেইলি মেইল জানায়।

উত্তর-পশ্চিম আলজেরিয়ার আইন সেফরা শহর থেকে স্থানীয় ফটোসাংবাদিক করিম বাউচেট্টার ক্যামেরায় ধরা হয়েছে সেই বিরল দৃশ্য।

আইন সেফরা শহরটি সাহারা প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ট থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত শহরের চারপাশে রয়েছে এটলাস পর্বতমালা। এর আগেই সেখানে তুষারপাতের ঘটনা ঘটেছে।

৪২ বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার সেখানে তুষারপাতের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও সেখানে তুষারপাত হয়েছে।
বালিতে বরফ পড়ে সৃষ্টি হয়েছে নজরকাড়া প্যার্টান।

এদিকে বরফে ঢাকা সাহারা মরুভূমির ছবি এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক নেটিজেন লিখেছেন, সৃষ্টিকর্তার মহিমা এবং ফটোগ্রাফারের সৃজনশীলতা। আরেকজন লিখেছেন, ছবিগুলোর চমৎকার।

উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান। এই মরুভূমিতে তুষারপাত খুব বিরল। কারণ এখানকার বাতাসে সাধারণত পর্যাপ্ত পানি থাকে না, যদিও রাতে মরুভূমির আবহাওয়া অনেক শীতল হয়ে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..