✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৫০:৪৮ |

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা করে রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন নিশ্চিত করেন।

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এদিন রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..