সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৪৪:৪৮ |

রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত রাজনের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন রায় জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে খিলগাঁও সিপাইবাগ ভূইয়াপাড়ার ঘটনাস্থলে যায়, নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের পানি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, গলায় দাগ ও চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এস আই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..