✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতে পাচারকালে এক কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:৪৪:৫৩ |

ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১ কেজি স্বর্ণসহ বেল্লাল হোসেন নামে একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার ভোরে বিজিবি তলুইগাছার হাবিলদার আহসান হাবিবের নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর বেড়িবাঁধের ওপর থেকে তাকে স্বর্ণসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বেল্লাল হোসেন একজন নারী পাচারকারী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় তালিকাভুক্ত আসামি। সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে তার বাড়ি। বর্তমানে তিনি তলুইগাছায় শ্বশুর মতিয়ার রহমানের বাড়িতে ঘরজামাই থাকে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বেল্লাল কোমরে স্বর্ণ বেঁধে নিয়ে একটি সাইকেল চালিয়ে সীমান্ত পার হবার চেষ্টা করছিল। এসময় তাকে টহল সদস্যরা হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশি করে প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..