সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব আল হাসান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:৩৩:৫৭ |

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের অসংখ্য জয়ের মহানায়ক সাকিব সর্বকালের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন। সেই একাদশে রয়েছে বেশ কিছু চমক। তবে একাদশে নিজেকেও রেখেছেন তিনি।

শনিবার ভারতীয় এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে সাকিব এই একাদশ সাজান। সাকিবের সেরা একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলা ক্রিস গেইলকে তিনে জায়গা দিয়েছেন সাকিব।

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট করবেন চারে। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাট করবেন পাঁচে। সাকিব ছয়ে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন সাকিব।

এছাড়া স্পিনার মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাকে একাদশে রেখেছেন সাকিব। একাদশের অধিনায়ক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন তিনি। তিন বার বিশ্বকাপ জেতা রিকি পন্টিংয়ের জায়গা হয়নি সাকিবের একাদশে। বাদ পড়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসও।

একনজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশঃ

শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..