সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চললো মেট্রোরেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৭, | ০৬:৪৬:২৫ |

মেট্রোরেল চলাচলের জন্য নগরীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রবিবার(২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।

এরই পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। ঢাকার বুকে মেট্রোরেল দেখল নগরবাসী মুগ্ধ নয়নে। আশেপাশের বাড়ির জানালা, বারান্দা থেকে উৎসুক মানুষ থমকে দাঁড়ায়। শুক্রবারের রাস্তায় লোকজন কম তারপরেও মেট্রোরেল প্রথমবারের মতো এক নজর দেখা এটা তো কম কথা নয়। রাস্তা থেকে দেখা যাচ্ছিল না তাই আশেপাশের ভবন থেকে নাগরিক শহরের মানুষ দেখল মেট্রোরেল।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন,  প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।

ডিএমটিসিএল সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..