সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দারুণ মা হবে দীপিকা: শাহরুখ খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০১, | ১৩:৪৭:৪৪ |

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের রসায়ন কারও অজানা নায়। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। পরে এই জুটিকে দেখা গেছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ সিনেমায়। এমনকি শাহরুখ অভিনীত ‘জওয়ান’-এ অতিথি চরিত্রেও দেখা যায় দীপিকাকে। সুযোগ পেলেই শাহরুখ ও দীপিকা একে অন্যকে প্রশংসায় ভাসান। বৃহস্পতিবার (১ মে) মুম্বাইয়ে এক অনুষ্ঠানেও হলো তেমনই। এদিন শাহরুখ কথা বলেন দীপিকার নতুন পরিচয় নিয়ে। মুম্বাইয়ে আয়োজন করা হয় ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের।

সেখানেই এক মঞ্চে পাওয়া যায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। এদিন দীপিকাকে প্রশংসায় ভাসিয়ে শাহরুখ বলেন, পর্দায় মায়ের চরিত্রে তিনি সবচেয়ে ভালো করবেন। শাহরুখ বলেন, ‘আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, যেটা খুবই ব্যক্তিগত। জানি না, এটা বলে আমি সীমা লঙ্ঘন করব কি না, করলে মাফ করবেন। সে (দীপিকা) এখন দুয়ার মা। আমার মনে হয় তিনি দারুণ একজন মা হবেন।’ গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন দীপিকা, তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান দুয়া। এর পর থেকেই অভিনেত্রী আছেন মাতৃত্বকালীন বিরতিতে। শোনা যাচ্ছে, শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন দীপিকা। সেটা আবারও শাহরুখের বিপরীতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..