✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

উত্তরায় হোটেল গ্র্যান্ড ইন-এ পুলিশের অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০১, | ১৩:৪৩:১০ |

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালাচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার পর এ অভিযান শুরু হয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করি। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে। তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..