✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শতাধিক যাত্রী নিয়ে ইতালি থেকে বিমান ঢাকায়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৪, | ১৫:৩৩:২১ |

ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নাম্বার ফ্লাইটে শনিবার সকালে তারা ঢাকায় অবতরণ করেন।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখার কথা। কিন্তু ক্যাম্পের অবস্থা ভাল নয় বলে অনেক যাত্রী অভিযোগ করছেন। তারা সেখানে থাকতে চাচ্ছেন না।

এ ব্যাপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌফিক ইসলাম যুগান্তরকে জানান, ইতালি থেকে আসা ১৪২ জনকে স্বাস্থ্য বিভাগের কর্মীদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাদের ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..