✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাঙ্কিপক্সের টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৬, | ১২:০৩:৩৯ |

ডেনমার্কের প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিকের ‘ইমভানেক্স’ টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গভর্নিং বডি ইউরোপীয় কমিশনের অনুমোদন পেয়েছে। গত সপ্তাহে দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বিশ্বজুড়ে দ্রুত ছড়াতে থাকা রোগ মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা-প্রক্রিয়া হিসেবে এ পণ্য বিপণনের সুপারিশ করেছিল।

গত শনিবার মাঙ্কিপক্সের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। এর পরই এল নতুন এ টিকার অনুমোদন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাভারিয়ানের প্রধান নির্বাহী পল চ্যাপলিন গণমাধ্যমকে বলেন, একটি অনুমোদিত টিকা দেশগুলোকে এই ক্রমবর্ধমান রোগের বিরুদ্ধে প্রস্তুত থাকতে বিশেষভাবে সহায়তা করবে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার বিকল্প নেই।

ইমভানেক্স ইতোমধ্যে মাঙ্কিপক্সের প্রতিরোধক হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদন পেয়েছে। এতদিন ইউরোপে এটি শুধু স্মল পক্স প্রতিরোধে ব্যবহৃত হচ্ছিল।

ইইউ সদস্যভুক্ত বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অনানুষ্ঠানিকভাবে এ টিকা সরবরাহ করেছে বাভারিয়ান।

বাভারিয়ান নর্ডিক লিখিত বিবৃতিতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সব দেশের পাশাপাশি এই টিকা আইসল্যান্ড, লিখটেনস্টেইন ও নরওয়েতেও ব্যবহারের অনুমতি পেয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ২ দশকে মার্কিন সরকারের কাছ থেকে আসা উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের কারণে ইমভানেক্স আলোর মুখ দেখতে পেরেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..