সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৪, | ১০:৪৬:৪১ |

আজ দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে ।

আজ বুধবার (২৫ আগস্ট) এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে এই ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

আবেদনকারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট (gstadmission.ac.bd/reg/check-elegiblility) থেকে ফল জানতে পারবেন।

পরীক্ষার ফলে দেখা গেছে, মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে বিজ্ঞান বিভাগে এক লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গুচ্ছভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন। এতে বিজ্ঞান বিভাগে এক লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে এক লাখ সাত হাজার ৯৩৩ জন এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেন।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মুনাজ আহমেদ বলেন, গুচ্ছভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন কার্যক্রম চলবে। আগামী অক্টোবরে লিখিত পরীক্ষার আয়োজন করা হতে পারে। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে।

মুনাজ আহমেদ এ বিষয়ে জানান, যেসব শিক্ষার্থী মুঠোফোন নম্বরের সমস্যায় রয়েছেন, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবেন না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..