সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সুপ্রিমকোর্ট বারের সভাপতি আমিন (আওয়ামীলীগ) , সম্পাদক কাজল (বিএনপি)

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১২, | ১৫:১৬:৪৩ |

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২১) নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ. হাসান আরিফ এ ফলাফল ঘোষণা করেন। সংগঠনের ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবীরা ৮টি পদ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ৬ টি পদে জয় লাভ করেছেন।

সভাপতি পদে আওয়ামী লীগ প্রার্থী এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। অন্যদিকে, সম্পাদক পদে বিএনপি প্রার্থী কাজল পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মনজুরুল পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট, কোষাধ্যক্ষ রাগিব রউফ পেয়েছেন ৩ হাজার ৩২৯ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংগঠনের সভাপতি, সহ-সভাপতি (১), সহ-সম্পাদক (২) ও সদস্য (২) নিয়ে মোট ৬টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সহ-সভাপতি (১), সম্পাদক, কোষাধ্যক্ষ ও পাচঁজন সদস্যসহ মোট ৮টি পদে জয় পেয়েছে। দুটি সহ-সভাপতি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত মো. মনিরুজ্জমান এবং অন্যটিতে বিএনপি সমর্থিত মো. আব্দুল জব্বার বিজয়ী হয়েছেন। সহ-সম্পাদকের দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া জয় পেয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী অংশ নিয়েছেন। দুই প্যানেলের বাইরে সভাপতি-সম্পাদকসহ তিন পদে আরো তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আইনজীবী সমিতি নির্বাচনে ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।
গতবারের নির্বাচনেও সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিল সরকার সমর্থিত সাদা প্যানেল।

আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সম্পাদকসহ ৮ পদে জয় পেয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..