✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় আরও ৩ দিনের রিমান্ডে ডিবির ওসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২২, | ০৯:১৬:২৪ |

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম বলেন, স্বর্ণ ডাকাতি মামলায় ওসি সাইফুল ইসলামের আরও সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে আরও দুই দফায় চারদিন করে রিমান্ডে নেয় পুলিশ ও পিবিআই। বর্তমানে মামলায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য ও বাদীর সাবেক ব্যবসায়ীক পার্টনার কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ৮ আগস্ট রোববার ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার সময় ফেনীর ফতেহপুর এলাকায় গাড়ি থামিয়ে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেয় গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার (১০ আগস্ট) গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন করেন ওই ব্যবসায়ী। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..