✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সরকারি চাকরির বয়স স্থায়ীভাবে ৩৩ করার দাবিতে’ মানবন্ধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২২, | ০৮:৪৫:৫০ |
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে আজ ২২ আগস্ট ২০২১ রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ মাসের ছাড় নয়, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবিতে’ মানবন্ধন কর্মসূচি পালন করে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমূখ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..