✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুই রোনালদোর গোলের পর পর্তুগিজ ফেডারেশন লিখেছে, ‘বাপকা বেটা'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:৫১:৪৬ |
পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র গত শনিবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন প্রথম গোল। আর রোনালদো জুনিয়রের সেই গোলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পর্তুগালের ফুটবল ফেডারেশন লিখেছে, ‘বাপকা বেটা!’
 
 
ওয়েলসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচের ৪২তম মিনিটে ডান পায়ের দারুণ এক শটে দলকে এগিয়ে দেন তিনি।
 
 
১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের একাডেমিতে খেলছেন। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি মঙ্গলবার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে নামবেন পর্তুগালের জার্সিতে।
 
 
 
বাবা ক্রিস্তিয়ানো রোনালদোও ঠিক একই দিনে ছিলেন নায়কের ভূমিকায়। সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে আল নাসরের হয়ে দু’টি গোল করে দলকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা। যোগ করা সময়ের পেনাল্টিতে জয়সূচক গোল করেন তিনি।
 
 
এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়াল ৯৫২! ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..