✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রেনুকা-ক্রান্তিকে কোটি রুপি পুরস্কার দিবেন দুই মুখ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:৩৬:০১ |
সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। এ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পেসার রেনুকা সিং ঠাকুর ও ক্রান্তি গৌড়। বিশ্বকাপ জয়ী দুই সদস্যের জন্য আলাদাভাবে দুই কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে তাদের দুই মুখ্যমন্ত্রী।
 
 
 
হিমাচল প্রদেশের সিমলার রোহরু এলাকার খেলোয়াড় রেনুকা সিং। প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখ তার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ইতিহাস তৈরি করা ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি রেনুকার সাথে ফোনে কথা বলেছেন সুখবীন্দর।
 
 
ভারতীয় দলের আরেক পেসার ক্রান্তি গৌড়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্রান্তির বাড়ি মধ্যপ্রদেশের ছাত্রাপুর জেলায়। এ প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্রান্তির সাফল্যে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
 
 
ঘরের মাঠে ইতিহাস লিখেছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..