সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা-কলকাতা রুটে আরেকটি ট্রেনের প্রস্তাব ভারতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৯, | ১১:৩০:৫২ |

ঢাকা-কলকাতা রুটে আরেকটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে ভারত। সোমবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ প্রস্তাব দেন।

রেলপথ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর রেলভবনে তাদের মধ্যে বৈঠকে ভারতীয় ঋণে চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে দোরাইস্বামী বলেন, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন চলছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা- কলকাতা রুটে দর্শনা হয়ে আরেকটি ট্রেন চালানো যেতে পারে।

বৈঠকে রেলমন্ত্রী বলেন, ঢাকা-কক্সবাজার রুটে চালানোর জন্য ভারত থেকে উন্নতমানের টুরিস্ট বগি আমদানিতে আগ্রহী বাংলাদেশ। নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইনকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এ ছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাবান্ধা থেকে ভারতীয় অংশে যেখানে রেললাইনের সংযোগ স্থাপিত হবে- সেই জায়গা দ্রুত নির্ধারণ করা, ভারতীয় ঋণে চলমান সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ সান্তাহার পর্যন্ত বর্ধিত করার অনুরোধ দেশটির দূতকে জানিয়েছেন রেলমন্ত্রী।

বৈঠকে রেলের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী, মঞ্জুরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..